জীবননগরে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক -২

আপলোড তারিখঃ 2019-12-06 ইং
জীবননগরে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক -২ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ৪০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) নাহিরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর হোসেন, এএসআই পলাশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় হেলিপ্যাডের সামনে থেকে নড়াইল জেলার বড়দিয়া গ্রামের সুমন মোল্লার স্ত্রী প্রিয়া খাতুন (২৫) এবং মাগুরা জেলার শালিখা থানার রাজিমপাড়ার মৃত রওশনের স্ত্রী খাদিজা খাতুনকে (৬০) ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)