চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে অ্যাডভোকেসি সভা

আপলোড তারিখঃ 2019-12-06 ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে অ্যাডভোকেসি সভা ছবির ক্যাপশন:
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সমীকরণ প্রতিবেদন: পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৃথক আয়োজনে এ অ্যাডভোকেসি সভা ও প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পরিবার পরিকল্পনা সেক্টরে কাজ করা সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে এ আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। ৭ ডিসেম্বর থেকে দেশব্যাপী শুরু হবে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। যা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এ সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। তিনি বলেন, মাতমৃত্যুর সঙ্গে কৈশোরকালীন মাতৃমৃত্যুর সম্পর্ক রয়েছে। এ জন্য এবারের সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি। যেসব দম্পতির স্ত্রীর বয়স ১৯ বছর বা তার কম, তাঁদেরকেই কৈশোর দম্পতি বলা হয়। এদের মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার অন্য বয়সীদের থেকে কম। এ জন্য এ সপ্তাহে এ বিষয়ে জনসচেতনা তৈরিতে কাজ করতে হবে সবাইকে। জেলা প্রশাসক আরও বলেন, মানসম্মত সেবা প্রদানের জন্য অবশ্যই গ্রহীতার অধিকারসমূহ নিশ্চিত করতে হবে। তাই জনগণকে তাঁদের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান এবং সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং সেবা প্রদানে সেবাদানকারী কর্তৃক আরও বেশি আন্তরিক হওয়ার উদ্দেশ্যেই এবারের সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্যে গুণগত সেবার মানের উপর গুরুত্বারোপ করা হয়েছে। অ্যাডভোকেসি সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনা ও পরিচালনায় সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলায় পরিবার পরিকল্পনা সেক্টরে কাজ করা সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। আলমডাঙ্গা: আলমডাঙ্গায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান। ডা. মন্জুরুল হক বেলুর উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, পৌরসভার প্যানেল মেয়র সদরদ্দিন ভোলা, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান ও সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আরা পারুল, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. তপন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আবু বক্কর, খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রশিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, টিএফপিও হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম, নাজমুল হাসান প্রমুখ। মেহেরপুর: মেহেরপুর জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিকাশ কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা, মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দিন বেলালী প্রমুখ। ঝিনাইদহ: ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডা. জাহিদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাটস-এর সাবেক অধ্যক্ষ ডা. দুলাল চক্রবর্তী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নিলুফার রহমান, জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন ও সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আয়ুব আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা পরিবার কল্যাণ কেন্দ্রের ওলিউর রহমান। সভায় জানানো হয়, ‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’ এ স্লোগানে আগামী ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উদ্যাপন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)