দর্শনার ঝাঁঝাঁডাঙ্গা থেকে ফেনসিডিলসহ ফজলু আটক

আপলোড তারিখঃ 2019-12-06 ইং
দর্শনার ঝাঁঝাঁডাঙ্গা থেকে ফেনসিডিলসহ ফজলু আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনার ঝাঁঝাঁডাঙ্গা থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ ফজলু (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঝাঁঝাঁডাঙ্গা থেকে পুলিশ তাঁকে আটক করে। আটক ফজলু ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের বদর উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল রাত সাড়ে নয়টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের শাহিনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ২৪ বোতল ফেনসিডিলসহ একই এলাকার বদর উদ্দিনের ছেলে ফজলুর রহমানকে (৩০) আটক করে পুলিশ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় আসামিকে আটক দেখিয়ে একটি মাদক মামলা করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)