গাংনীতে ৫৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-12-05 ইং
গাংনীতে ৫৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা এলাকা থেকে ৫৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনী থানার পুলিশ। আটক মাদক ব্যবসায়ী বরগুনা জেলার আমতলি উপজেলার পশ্চিম শারিখ খালি গ্রামের আ. রহিমের ছেলে ইমরান হোসেন (২৪)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার পুলিশ জানতে পারে, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতলা নামক স্থানে এক ব্যক্তি মাদক পাচার করার উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) হাবিব, সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ও এএসআই আহসান হাবিব ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। পরে তাঁকে তল্লাশি করে ৫৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, আটক হওয়া মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় মেহেরপুর কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)