গ্রামপুলিশকে মারধর, ইউপি সচিব ও মেম্বারের জেল

আপলোড তারিখঃ 2019-12-05 ইং
গ্রামপুলিশকে মারধর, ইউপি সচিব ও মেম্বারের জেল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বিল্লাল হোসেনকে মারধর করার দায়ে ইউনিয়নের সচিব ও এক মেম্বারকে ছয় মাসের কারাদ- দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ দ-াদেশ প্রদান করেন। দ-িত ব্যক্তিরা হলেন বাঁশবাড়িয়া ইউনিয়নের সচিব ঝিনাইদহ শহরের স্টেডিয়ামপাড়ার আনোয়ার হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৪৫) ও মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের আমির বক্স সরকারের ছেলে ইউপি সদস্য হাবিবুর রহমান। মামলার বিবরণে জানা যায়, ইউপি সচিব জহুরুল ইসলাম ও ইউপি সদস্য হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ইউনিয়নে নানা অনিয়ম করে আসছিলেন। এর প্রতিবাদ করায় গত বছরের ৫ আগস্ট ইউনিয়ন পরিষদের ডেকে এনে বিল্লাল হোসেনকে বেধড়ক মারধর করেন সচিব ও মেম্বর। এ ঘটনায় দুজনকে আসামি করে মহেশপুর থানায় একটি মামলা করেন বিল্লাল হোসেন। বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার ওই দুজনকে ৬ মাসের কারাদ- ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দেন দেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদ- প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)