কচুবাগানে মিলল মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ

আপলোড তারিখঃ 2019-12-05 ইং
কচুবাগানে মিলল মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র আলামিন হোসেন (১৩) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুুপুরে কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের একটি কচুবাগান থেকে ওই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। সে আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আলামিনের চাচা ফারুক হোসেন জানান, গত ৩০ নভেম্বর আলামিন বাড়ির পাশে আড়পাড়া দরগা এলাকায় ওয়াজ মাহফিল শুনতে যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। বুধবার দুপুরে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। তিনি আরও জানান, আলামিন স্থানীয় একটি মাদ্রাসায় হাফেজি পড়ত। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন। বুধবার দুপুরে তার লাশ পুলিশ একটি বাড়ির বাড়ির পেছন থেকে উদ্ধার করেছে। তাকে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওসি জানান, হত্যার মোটিভ ও ক্লু উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)