চিৎলায় গোডাউনে আগুন, প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি!

আপলোড তারিখঃ 2019-12-05 ইং
চিৎলায় গোডাউনে আগুন, প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় একটি সার-কীটনাশক ও জ্বালানি তেলের গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার চিৎলা গ্রামে প্রবাসী মাসুম বিল্লাহর গোডাউনে ওই অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় চার ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নেয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। স্থানীয় লোকজন জানান, বুধবার সকালে প্রবাসী মাসুম বিল্লাহর তিনতলা বিশিষ্ট ভবনে পাইপ ফিটিংসের কাজ করছিলেন শ্রমিকেরা। পাইপ ফিটিংসের কাজে আগুন ব্যবহার করছিলেন তাঁরা। এ সময় অসাবধানতাবসত আগুনের ফুলকি ভবনের নিচে পড়ে গোডাউনে আগুন লেগে যায়। এতে গোডাউনে থাকা ২০ ড্রাম ডিজেল ও পেট্রল, ৭ শ বস্তা বিভিন্ন ধরনের সার, কীটনাশক, বিভিন্ন প্রকার প্লাস্টিক পাইপসহ ৭ শ বস্তা সিমেন্ট পুড়ে যায়। পুড়ে যায় পাশে থাকা বিচালি ও পাটখড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রবাসী মাসুম বিল্লাহর ভাই হাবিবুর রহমান জানান, সকালে শ্রমিকরা পাইপ ফিটিংসের কাজ করার সময় আগুন ব্যবহার করছিলেন। এ সময় অসাবধানতাবসত আগুনের ফুলকি ভবনের নিচে থাকা পাটখড়ি ও বিচালির গাদায় পড়ে। এতে জ্বলতে থাকে আগুন। একপর্যায়ে আগুন লাগে গোডাউনের ভেতরে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুস সালাম জানান, সকাল থেকে প্রায় চার ঘণ্টার চেষ্টার পর দুপুরের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এতে আনুমানিক ৩০-৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)