মানসম্মত কাজ পেতে স্লামবাসীর সহযোগিতা চাইলেন মেয়র

আপলোড তারিখঃ 2019-12-05 ইং
মানসম্মত কাজ পেতে স্লামবাসীর সহযোগিতা চাইলেন মেয়র ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ভিমরুল্লা স্কুলপাড়া স্লামের ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ভিমরুল্লা স্কুলপাড়া স্লামের ফুটপাত ঢালাইকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় লোকজনের সঙ্গে নিয়ে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় স্লামবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘এ ফুটপাত আপনাদের, আপনারাই এখানে চলাচল করবেন। তাই এই কাজ মানসম্মত হচ্ছে কি না, তা বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদেরই। রাস্তার কাজের মান যেন ভালো হয়, সে জন্য পাথর, বালু ও সিমেন্ট ঠিকমতো দেওয়া হচ্ছে কি না, পাশে দাঁড়িয়ে থেকে মিক্সার করাবেন। কোনো অনিয়ম হলেই তাৎক্ষণিক আমাকে জানাবেন।’ তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে ঢালাই কাজে ব্যবহৃত মালামাল নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, চুয়াডাঙ্গা থেকে পরীক্ষা করা হয়েছে। এরপরেও ফাঁকি দেওয়া কিংবা কারচুপির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শাহিনা আক্তার রুবি, বস্তি উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুস সবুর খান, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার নুরুল্লাহ আল সাদরি, উপসহকারী প্রকৌশলী আব্দুল কাদের, পৌরসভার কার্যসহকারী সোহেল, প্রকল্পের কমিউনিটি ফিল্ড ওয়ার্কার আলী রেজা ও আইনাল হোসেন স্লাম কমিটির সভাপতি মিতা খাতুন, সহসভাপতি কনিকা খাতুনসহ এসআইসি কমিটির সব সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী রিণ্টু, স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা ওয়াসিম, মাসুম, রিংকু, আশাদুল, ইলিয়াছ, হ্যাপি, আকাশ, মামুন, স্থানীয় মুরব্বি বাহার, রমজান পৌর ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রকল্প সূত্র জানায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, এডিবি ও ওএফআইডি-এর সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩) প্রকল্পের অর্থায়নে চলমান এ প্রকল্পের আওতায় ভিমরুল্লা স্কুলপাড়া স্লামে ১৩টি সিঙ্গেল ইউনিট টয়লেট, ডাস্টবিন, ৫৯০ মিটার ফুটপাত নির্মাণ, ১৫টি আধুনিক সোলার স্ট্রিট লাইট স্থাপন, ৭টি হস্তচালিত গভীর নলকূপ ও ২টি ডাস্টবিন স্থাপন করা হবে। কাজটি বাস্তবায়ন হলে স্লামবাসীর জীবনযাত্রার মান বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়ন হবে। উদ্বোধন শেষে সাফল্য কামনা করে মহান আল্লাহ্ দরবারে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী রিণ্টু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)