একদিনে ৩ স্বর্ণ জয় বাংলাদেশের

আপলোড তারিখঃ 2019-12-04 ইং
একদিনে ৩ স্বর্ণ জয় বাংলাদেশের ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: কাঠমান্ডুতে অনুষ্ঠানরত ১৩তম এসএ গেমসে গতকালের দিনটি বাংলাদেশের জন্য ‘সোনায় সোহাগা।’ সকালেই কারাতে ডিসিপ্লিনে ছেলেদের ৬০ কেজি ওজন শ্রেণির কুমি ইভেন্টে সোনা জেতেন আল আমিন। এর পরপরই মেয়েদের অনূর্ধ্ব ৫৫ কেজি ওজন শ্রেণির কুমিতে সোনা জেতেন মারজান আক্তার। কারাতেতে থেকেই তিনের তৃতীয় সোনাটি এনে দেন হোমায়রা আক্তার অন্তরা। গেমসের তৃতীয় দিনেই এমন সাফল্যে সাদদোপাতোর স্পোর্টস কমপ্লেক্সে উপস্থিত বাংলাদেশিদের চোখে-মুখে ছিল তৃপ্তির হাসি। একই দিনে তিন স্বর্ণ জয়ের ঘটনা বাংলাদেশের ইতিহাসে বিরল। এ নিয়ে এসএ গেমসে এখনো পর্যন্ত বাংলাদেশ জিতে নিয়েছে ৪ সোনা, ৬ রৌপ্য ও ১৭ ব্রোঞ্জ। গতকাল সকালেই সাদদোপাতোতে লাল সবুজের পতাকা উড়ান আল আমিন হোসেন। তার স্বর্ণ জয়ের অনুপ্রেরণা নিয়ে কুমির অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেন মারজান আক্তার প্রিয়া। আগের দিন যার হাত ধরে চলতি আসরে প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। গতকাল সেই হোমায়রা আক্তার অন্তরার কুমিতে অনূর্ধ্ব ৬১ কেজিতে স্বর্ণ জিতেন। এদিন কারাতে থেকে আরো দুটি ব্রোঞ্জ জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)