আলমডাঙ্গায় পূর্বশত্রুতায় মনিরকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2019-12-04 ইং
আলমডাঙ্গায় পূর্বশত্রুতায় মনিরকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে মনির হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে আলমডাঙ্গা হাকিমপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা গুরুত্বর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর নিয়ে আসে। জখম মনির আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের হাকিমপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত আছের আলীর ছেলে। জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে আছের নিজ বাড়ির নিকট একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে আলমডাঙ্গার আশানন্দপুর নবীনগর গ্রামের আনোয়ার কশায়ের ছেলে মিজানুর রহমার ওরফে মিজান একটি ধারালো দেশীয় অস্ত্র দিয়ে পেছন থেকে মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় মনিরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মনিরের স্ত্রী নাছরিন বেগম জানান, বাড়ি থেকে বেড়িয়ে তাঁর স্বামী রাস্তার ধারের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করেই মিজান মনিরকে পিছন থেকে এসে কোপ মাড়তে থাকে। তাঁদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে মিজান সেখান থেকে পালিয়ে যায়। পরে তাঁরা মনিরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নিয়ে আসেন। এ ব্যাপারে জানতে চাইলে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ‘মনির হোসেন নামের এক ব্যক্তির হতাহতের বিষয়ে জানতে পেরেছি। কোনো অভিযোগ পায়নি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)