দামুড়হুদায় পৃথক অভিযানে ফেনসিডিলসহ আটক ২

আপলোড তারিখঃ 2019-12-04 ইং
দামুড়হুদায় পৃথক অভিযানে ফেনসিডিলসহ আটক ২ ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিবেদক: দামুড়হুদা থানা-পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে। আটকৃত ব্যক্তিরা হলেন পার-দামুড়হুদা গ্রামের শফি ইসলামের স্ত্রী মাজেদা থাতুন (৪৫) ও চুয়াডাঙ্গা সিএনবিপাড়ার লিয়কত আলীর ছেলে মিজানুর রহমান (৪০)। তবে অভিযানকালে পার-দামুড়হদার শফি ইসলাম (৫০) ও পারভেজ (২৫) পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টা ও সাড়ে ৯টার সময় বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করে পুলিশ। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) রাম প্রসাদ সরকার ও উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন পৃথক স্থানে ভিন্ন সময়ে এ অভিযান চালিয়ে তাদের আটক করে। আজ আটককৃতদের আদালতের মাধমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)