চুয়াডাঙ্গায় পানির পাইপ লাইনের কাজের উদ্বোধন করলেন মেয়র

আপলোড তারিখঃ 2019-12-04 ইং
চুয়াডাঙ্গায় পানির পাইপ লাইনের কাজের উদ্বোধন করলেন মেয়র ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক:চুয়াডাঙ্গা পৌর শহরের ফিরোজ রোড এলাকায় পানি সরবরাহের জন্য ডায়া পাইপ লাইন স্থাপনকাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে নিয়ে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর নাজরিন পারভীন মলি, শাহিনা আক্তার রুবি, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, সহকারী প্রকৌশলী (পানি) এ এইচ এম সাহীদুর রশীদ, পৌরসভার পাইপ লাইন মেকানিক্স আবু বক্কর, আব্দুল জামিল শেখ, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার প্রতিষ্ঠান এমটি এন্ড এস এস কনসোটিয়াম, গোপালগঞ্জ-এর ম্যানেজার ফারুক মোল্লা, ইঞ্জিনিয়ার ফোরকান মিয়া, স্থানীয় বাসিন্দা লাবলু মিয়া, কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি মো. মর্তুজা, শিক্ষক গোলাম মোস্তফা, কাঠমিস্ত্রী মুকুল ও শাফায়েত, কৃষক সোহরাব হোসেন, মাষ্টার মানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। উদ্বোধন শেষে প্রকল্পের সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন স্থানীয় বাসিন্দা মাস্টার মানিক মিয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)