সরোজগঞ্জের বেগনগর থেকে ৪টি গরু চুরি

আপলোড তারিখঃ 2019-12-04 ইং
সরোজগঞ্জের বেগনগর থেকে ৪টি গরু চুরি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুুয়াডাঙ্গা সরোজগঞ্জের চারমাইল বেগনগর গ্রামে গভীর রাতে কৃষকের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। চুুয়াডাঙ্গা সদরে শংকরচন্দ্র ইউনিয়নের বেগনগর গ্রামের নাজের আলীর ছেলে মুনছুরের একটি গাভি, একটি ষাঁড় ও একই গ্রামের ইউনুচ আলীর ছেলে শুকুর আলী দুইটি ষাঁড় গরু মোট চারটি গরু চোরেরা চুরি করে নিয়ে যায়। গরু ৪টির আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির জানান, ‘আমরা পুলিশি টহল জোরদার করেছি এবং চোরচক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)