প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন : তিন গুণীকে সম্মাননা

আপলোড তারিখঃ 2019-12-04 ইং
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন : তিন গুণীকে সম্মাননা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে সংগীতশিল্পী কল্যাণ পরিষদের বিশেষ প্রতিবেদক: নানা আয়োজনে চুয়াডাঙ্গা জেলা সঙ্গীতশিল্পী কল্যাণ পরিষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সংগীতশিল্পী কল্যাণ পরিষদের সভাপতি ফেরদৌস ওয়ারা সুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিবীদ হামিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান। এরআগে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে তিন গুণীজনকে সম্মাননা জানানো হয়। সঙ্গীতে বিশেষ অবদান রাখায় একরামুল হক খলিল ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে আলমগীর জাহান ও লিটু বিশ্বাসকে এ সম্মাননা প্রদান করা হয়। পরে দেশি-বিদেশি ও জেলার স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)