গ্রাহক সচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-12-04 ইং
গ্রাহক সচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের বিশেষ প্রতিবেদক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার গ্রাহক সচেতনতা ও মতবিনিময় সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ব্যাংক অভ্যন্তরে এ আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুশ শুকুর এভিপির সভাপতিত্বে ও উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মনজুর হাসান। তিনি বলেন, ‘এই অনুষ্ঠান মূলত গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির জন্য। সুতরাং ব্যাংক যেমন চাহিবা মাত্র গ্রাহকের টাকা ফেরত দিতে বাধ্য, তদ্রুপ গ্রাহকদের মধ্যে যাঁরা ব্যাংকের তথা ডিপোজিটরদের টাকা নিয়ে ব্যবসা করে, তাঁদেরও সময়মতো টাকা ফেরত দেওয়া উচিত। এতে গ্রাহকের নিজের যেমন উন্নয়ন হবে, তেমন সমাজ তথা রাষ্ট্রের সার্বিক উন্নয়নেও অংশীদার হবে।’ বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল আরিফ, চুয়াডাঙ্গা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. ময়নুদ্দীন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা জোনের ডিজিএম আয়েশা সিদ্দিকা সরকার ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)