চুয়াডাঙ্গায় ফেনসিডিল-ইয়াবা-প্যাথেডিনসহ আটক ৩

আপলোড তারিখঃ 2019-12-03 ইং
চুয়াডাঙ্গায় ফেনসিডিল-ইয়াবা-প্যাথেডিনসহ আটক ৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: পৃথক মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল-ইয়াবা-প্যাথেডিনসহ তিনজনকে আটক করেছে সদর ফাঁড়ি পুলিশ। গতকাল সোমবার পৃথক সময়ে হাজরাহাটি ও মসজিদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন হাজরাহাটি গ্রামের রবিউল ইসলামের ছেলে কামরুজ্জামান রুপা (৩৬), মসজিদ পাড়ার আবুল হোসেনের ছেলে আসলাম (৪৬) ও হকপাড়ার রবিউল ইসলামের ছেলে শুকুর আলী (২৬)। পরে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকসহ আসামিদের সদর থানা হেফাজতে সোপর্দ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)