ডিসেম্বরে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা

আপলোড তারিখঃ 2019-12-03 ইং
ডিসেম্বরে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চলতি ডিসেম্বর মাসে দেশে এক বা একাধিক মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়াবিদ আব্দুল হামিদ গতকাল সোমবার জানান, চলতি মাসের মাঝামাঝি এবং মাসের শেষভাগে দেশে এক বা একাধিক মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ হতে পারে। গতকাল থেকে চুয়াডাঙ্গাসহ সারা দেশের তাপমাত্র ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজারহাটে সর্বনিম্ন ১২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়। আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী তিনদিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)