মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মিন্টু আটক

আপলোড তারিখঃ 2019-12-03 ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মিন্টু আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মিন্টুকে আটক করা হয়েছে। মিন্টু মেহেরপুর জেলার গাংনী উপজেলার করমদি গ্রামের আমজাদ আলীর ছেলে। জানা গেছে, ডিবি পুলিশের এসআই মেজবাহুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে করমদি এলাকায় অবস্থান নেন। গত রোববার দিবাগত রাতে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের শাহজাদীপাড়ার একটি মার্কেটের সামনে থেকে ফেনসিডিলসহ তাঁকে আটক করে ডিবি পুলিশ। তাঁকে আটক করার পর তাঁর কাছে থাকা বস্তার মধ্যে থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)