ডুগডুগির হাটে অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ী

আপলোড তারিখঃ 2019-12-03 ইং
ডুগডুগির হাটে অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ী ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ডুগডুগির হাটে গরু কিনতে এসে মিলন (৪০) নামের এক গরু ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এনে ভর্তি করেন। গতকাল সোমবার সকালে ডুগডুগির পশুহাটে এ ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া গরু ব্যবসায়ী মিলন ঝিনাইদহ জেলার কোটচাদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের ঈমান আলীর ছেলে। পরিবারের সদস্যরা উদ্ধারকারীদের বরাত দিয়ে জানান, গরু ব্যবসায়ী মিলন গতকাল সোমবার সকালে তিনটি গরু কেনার জন্য চুয়াডাঙ্গার ডুগডুগির পশুহাটে আসেন। পরে দুপুর ১২টার দিকে তিনি অজ্ঞান পার্টিও খপ্পরে পড়েন। পরিবারের দাবি, তাঁর নিকটে থাকা নগদ টাকা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। মিলনের কাছে প্রায় দুই লাখের মতো টাকা ছিল বলে পরিবারের লোকজনের ধারণা। তবে আসলে কত টাকা ছিল, তা স্পষ্ট করে জানা যায়নি। কিন্তু মিলনের কাছে থাকা মোবাইল ফোনটি নেয়নি অজ্ঞান পার্টিও সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)