জীবননগরে ফার্মেসির মালিককে জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2019-12-03 ইং
জীবননগরে ফার্মেসির মালিককে জেল-জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে এক ফার্মেসি মালিককে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন। গতকাল সোমবার দুপুর ১২টার সময় জীবননগর পৌর শহরের পোস্ট অফিসের সামনে তরফদার মেডিসিন হাউজে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ফার্মেসি মালিক ইব্রাহিম খলিলকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদ- প্রদান করে সর্তক করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম। এ সময় চুয়াডাঙ্গা জেলা ড্রাগ সুপার সুকর্ণ আহম্মেদ ও জীবননগর থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)