মাদ্রাসাছাত্রকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

আপলোড তারিখঃ 2019-12-03 ইং
মাদ্রাসাছাত্রকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে এক মাদ্রাসাছাত্রকে যৌন হয়রানি করার অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে কালীগঞ্জের সিমলা গ্রামের গাউছুল আজম হাফেজীয়া মাদ্রাসায় থেকে তাকে আটক করা হয়। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, গত রোববার রাতে ওই মাদ্রাসার শিক্ষক মোবারক হোসেন আরও ৪ জন ছাত্রকে নিয়ে এক ছাত্রকে যৌন হয়রানি করে। এসময় ছাত্রটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ সোমবার সকালে অভিযুক্ত শিক্ষক মোবারক হোসেনসহ আরও ৪ জনকে আটক করে। এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রটির পিতা বাদী হয়ে মোবারক হোসেনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। বাকী ৪ ছাত্রকে কিশোর সংশোধনাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)