এ আর মালিক স্কুল অ্যান্ড কলেজের বর্ষপূর্তি উদ্যাপন

আপলোড তারিখঃ 2019-12-03 ইং
এ আর মালিক স্কুল অ্যান্ড কলেজের বর্ষপূর্তি উদ্যাপন ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: নানা আয়োজনে চুয়াডাঙ্গা এ আর মালিক স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। শহরের পুলিশ পার্ক লেনে অবস্থিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটির তৃতীয় বর্ষপূতি উপলক্ষে র‌্যালি, কেক কাটা, মতবিনিময় সভাসহ নানা আয়োজন করা হয়। গত শনিবার সকাল নয়টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সেখানে বিশালাকার কেক কাটা হয়। সেই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এরপর বিদ্যালয়ের প্রিন্সিপাল নূর-ই-আলম মুর্শিদার সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)