প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গার খাড়াগোদা গ্রামের ইউনুচ আলী নামের এক ব্যক্তির বাড়ি থেকে তিনিটি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার এসব গরু জব্দ কর হয়। জানা গেছে, গত রোববার রাতে ভারত থেকে অবৈধভাবে আসা তিনটি গরু নিজের বাড়িতে রাখেন ইউনুচ আলী। পরে বিষয়টি স্থানীয়রা জানতে পেরে তিতুদহ পুলিশ ফাঁড়িকে জানান। ঘটনাটি জানার পর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলাম ওই বাড়িতে পৌঁছে গরু ক্রয়ের কাগজপত্র দেখতে চান। এ সময় ইউনুচ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়ে বাড়ি থেকে গোপনে সটকে পড়েন। এরপর গতকাল সোমবার বেলা তিনটায় ওই তিনটি গরু জব্দ করা হয়। ক্যাম্প ইনচার্জ আমিরুল ইসলাম বলেন, ‘গরু তিনটিই ভারতীয় অবৈধ গরু। তবে গরু যাঁর বাড়িতে ছিল, তাঁকে খুজে পাওয়া যায়নি।’ এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত ইউনুচের সঙ্গে কথা বললে তিনি জানান, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার ভাইরা গরুর ব্যবসা করে। সে গত রোববার রাতে আমাকে গরুগুলো আমার বাড়িতে রাখতে বলে।’ আজ মঙ্গলবার এ ঘটনায় ইউনুচের বিরুদ্ধে মামলা হবে বলে জানান ক্যাম্প ইনচার্জ আমিরুল ইসলাম।
