পেট্রলপাম্প ধর্মঘট ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত!

আপলোড তারিখঃ 2019-12-03 ইং
পেট্রলপাম্প ধর্মঘট ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত! ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের একাংশের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল সোববার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের (বিপিসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ঐক্য পরিষদের একাংশের সভাপতি সাজ্জাদ কবির কাবুল ধর্মঘট স্থগিত করার ঘোষণা দেন। ১৫ দফা দাবিতে গত রোববার থেকে এই ধর্মঘট ডাকা হয়। বিপিসির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সাজ্জাদ কবির জানান, তাঁদের দাবির বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হবে। বৈঠক থেকে ১৫ দফা দাবির বিষয়ে যদি ইতিবাচক সিদ্ধান্ত না আসে, তাহলে তাঁরা পরবর্তী কর্মসূচি দেবেন। ১৫ দফা দাবির মধ্যে অন্যতম তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ট্যাংকলরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ, পেট্রলপাম্পের জন্য কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ প্রথা বাতিল, পেট্রলপাম্পে অতিরিক্ত পাবলিক টয়লেট স্থাপন, জেনারেল স্টোর ও ক্লিনার নিয়োগের বিধান বাতিল ও পেট্রলপাম্প-সংলগ্ন জমির ইজারা বাতিল। এদিকে, গতকাল সোমবার বেলা ২টা থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ আশপাশ জেলার তেলপাম্পগুলো স্বাভাবিক কার্যক্রমে ফিরতে দেখা যায়। এরপর বিভিন্ন স্থানে তেল নিতে যানবাহন ও মোটরসাইকেল চালকদের ভিড় চোখে পড়ে। এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা জ্বালানি তেল, প্রেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি হাবিল হোসেন জোয়ার্দ্দার বলেন, ‘ঢাকায় ঐক্য পরিষদের বৈঠক থেকে নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার সব তেলপাম্পের ধর্মঘট আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এরপর থেকে মালিক ও শ্রমিকরা আবারও তাঁদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন। তবে ১৫ দফা দাবির বিষয়ে যদি ইতিবাচক সিদ্ধান্ত না আসে, তাহলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)