চুয়াডাঙ্গায় গ্রীন ফুডের স্বত্ত্বাধিকারীর গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস হিসেবে জামা, প্যান্ট, জুতা, মোজা বিতরণ

আপলোড তারিখঃ 2017-01-26 ইং
চুয়াডাঙ্গায় গ্রীন ফুডের স্বত্ত্বাধিকারীর গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস হিসেবে জামা, প্যান্ট, জুতা, মোজা বিতরণ ছবির ক্যাপশন:

`IMG_20170124_113914`

শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের গ্রীন ফুডের স্বত্ত্বাধিকারী ও রেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার গতকাল পৌর এলাকার মুসলিমপাড়ায় গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেসের জামা, প্যান্ট, জুতা, মোজা বিতরণ করেছেন। বিনামূল্যে গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন শেফালী খাতুন, রাজনিতীবিদ ইমদাদ হোসেন। প্রধান অতিথি বলেন নাসির আহাদ জোয়ার্দ্দারের সমাজের সব বিত্তবানরা যদি অসহায় গরীব ছাত্র-ছাত্রীদের সহযোগীতা করে তাহলে অচিরেই আমাদের দেশে ভবিষৎ প্রজন্ম উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে সমৃদ্ধশীলে পরিনত করতে পারবে। বিতরণ অনুষ্ঠানে মুসলিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক-শিক্ষিকাবৃন্দসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)