প্রতিবেদক, বারাদী:
মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে অদূরবর্তী হাইটেক ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিত্যক্ত বিল্ডিং-এর পাশের একটি ইপিলইপিলবাগান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বারাদী ফাঁড়ি পুলিশ। গতকাল সোমবার রাত আনুমানিক ৮টার দিকে চায়না জিয়ালিং ব্র্যান্ডের ৫০ সিসির মেহেরপুর-এ-১১-০০৪৯ রেজিস্ট্রেশনের মোটরসাইকেলটি ফোর্সসহ ঘটনাস্থলে যেয়ে উদ্ধার করেন বারাদী ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই আব্বাস আলী। মোটরসাইকেলটি উদ্ধারের পর নানা রহস্য দানা বেঁধেছে।
