বিষ দিয়ে বিলুপ্তপ্রায় বাঘডাসা হত্যা!

আপলোড তারিখঃ 2019-12-03 ইং
বিষ দিয়ে বিলুপ্তপ্রায় বাঘডাসা হত্যা! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: গবাদিপশু হত্যার প্রতিশোধ নিতেই বিষ দিয়ে বিলুপ্তিপ্রায় বন্যপ্রাণী বাঘডাসা হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের নলবিলা গ্রামে বিলুপ্তিপ্রায় একটি মৃত বাঘডাসা পড়ে ছিল। বেশ কয়েকদিন যাবৎ কয়েকটি গ্রামে বাঘডাসার আক্রমণে ৫-৬টি ছাগল মারা যাওয়ায় গ্রামবাসীরা বাঘডাসা মারতে ফাঁদ পাতেন। সেই অনুযায়ী গ্রামবাসী একটি মৃত ছাগলের গায়ে পোড়াডান বিষ লাগিয়ে মাঠের জঙ্গলে ফেলে রাখেন। এর ঠিক এক দিন পরই গত রোববার রাতে বাঘডাসাটি ফাঁদে পা দিয়ে বিষ লাগানো মৃত ছাগলের গোশত খেয়ে মারা যায়। পরিকল্পিতভাবে বিলুপ্তিপ্রায় বন্যপ্রাণী বাঘডাসাকে এভাবে মেরে ফেলার জন্য সচেতন মহলের অনেকে নিন্দা প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)