মেহেরপুর বিআরটিএ অফিসের দালাল সুমনের জেল

আপলোড তারিখঃ 2019-12-02 ইং
মেহেরপুর বিআরটিএ অফিসের দালাল সুমনের জেল ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর বিআরটিএ অফিসে মোটরসাইকেলের লাইসেন্সের জন্য ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করে দালাল চক্রের এক সদস্যকে এক মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্ত সুমন মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের হানিফের ছেলে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুমন নামের এক যুবককে এক মাসের কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের দাউদ আলিফের ছেলে ইউসুফ আলী মোটরসাইকেলের কাগজপত্র করার জন্য কয়েকদিন ধরে বিআরটিএ অফিসে ঘোরাঘুরির একপর্যায়ে কাগজপত্র ঠিক করতে না পেরে নিরাশ হচ্ছিলেন। তখন দালাল সুমন তাঁকে দুই হাজার টাকা দিলে সব কাজ করে দেবেন বলেন তাঁকে বলেন। বিষয়টি ইউসুফ মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনিকে অবহিত করেন। পরে ওই টাকার নমুনা রেখে ইউসুফ সুমনকে দুই হাজার টাকা প্রদান করেন। এর পরপরই সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন ঘুষ গ্রহণকারী সুমনকে হাতেনাতে আটক করেন এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দ-বিধি ১৮৬০ এর ৭১(৬) ধারায় তাঁকে এক মাসের কারাদ- দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)