ফেনসিডিল, মদ ও বাইসাইকেলহর ভারতীয় মহিষ উদ্ধার

আপলোড তারিখঃ 2019-12-02 ইং
ফেনসিডিল, মদ ও বাইসাইকেলহর ভারতীয় মহিষ উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদার উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মহিষ, ফেনসিডিল, মদ ও বাইসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ও গত শনিবার পৃথক অভিযানে এসব চোরচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রোববার রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা মেমনগর ইনভাটা থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার ৪ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এদিকে, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. একরামুল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৮৯-এর নিকট থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে এশটি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। অপর দিকে, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. একরামুল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া গ্রামের মাঠ থেকে ১ বোতল ভারতীয় মদ ও ১টি বাইসাইকেল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৯ হাজার ৫ শ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সজিব (২০) নামের একজনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)