স্বচ্ছতার সঙ্গে ধান ক্রয়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে : এমপি খোকন

আপলোড তারিখঃ 2019-12-01 ইং
স্বচ্ছতার সঙ্গে ধান ক্রয়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে : এমপি খোকন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, সরকারি গোডাউনে বিনা বাধায় সরকার নির্ধারিত মূল্যে এবার ধান দিতে পারবেন কৃষকেরা। ইতিমধ্যে ধান ক্রয় শুরু করার জন্য প্রাথমিক আলোচনা করা হয়েছে। তাতে উঠে এসেছে ধান করতে গিয়ে কৃষকেরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষে গাংনীতে এবার ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে খাদ্য অফিস। এতে কোনো বাধা থাকবে না, কোনো প্রকার খরচও হবে না বলে ঘোষণা দেন এমপি। বিগত দিনে সিন্ডিকেট অনিয়ম হলেও এবার স্বচ্ছতার সঙ্গে ধান ক্রয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন। গতকাল শনিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা মাঠে এমপি সাহিদুজ্জামান খোকন এ ঘোষণা দেন। এ সময় তিনি ধানের বিভিন্ন খেত পরিদর্শন করেন এবং কয়েকজন অসহায় কৃষকের ধান কেটে দিয়ে স্থানীয় নেতৃবৃন্দকে এভাবে কৃষকদের পাশে থাকার আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, তেঁতুলবাড়িয়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আলীসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)