কার্পাডাঙ্গায় ফেনসিডিল, গাঁজাসহ আটক ২

আপলোড তারিখঃ 2019-12-01 ইং
কার্পাডাঙ্গায় ফেনসিডিল, গাঁজাসহ আটক ২ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজাসহ দুজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন কার্পাসডাঙ্গার গোলাম ঈশার ছেলে মামুন (২৭) ও কুতুবপুর গ্রামের মৃত ওয়াজ আলী শেখের ছেলে জামাল শেখ। গতকাল শনিবার বেলা ১১টার থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গার গোলাম ঈশার ছেলে মামুনকে কুড়–লগাছি থেকে আটক করেন। পরে মামুনের দেওয়া তথ্যমতে বিকেল চারটার দিকে কুতুবপুর গ্রামের মৃত ওয়াজ আলী শেখের ছেলে জামাল শেখকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করেন। পরে তাঁদের দেহ তল্লাশী করে ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক হওয়া দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দামুড়হুদা মডেল থানায় সৌপর্দ করা হয়েছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)