গাংনীতে মেছোবাঘ ধরে নির্যাতন!

আপলোড তারিখঃ 2019-12-01 ইং
গাংনীতে মেছোবাঘ ধরে নির্যাতন! ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার কষবা গ্রামের বাজারে বিলুপ্তি প্রায় একটি মেছোবাঘ ধরে নির্যাতন করে বেধে রাখেন গ্রামের কয়েকজন যুবক। গ্রামের ওপর দিয়ে যাতায়াতকালে গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী জাকির হোসেনের বিষয়টি দৃষ্টিগোচর হয়। তিনি বিষয়টি নিয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলে দ্রুত মেছোবাঘটিকে উদ্ধার করে পাশর্^বর্তী মাঠে ছেড়ে দেন। তবে গ্রামের অনেক মানুষ নির্যাতনকারীদের বিচারের দাবি জানান। জাকির হোসেন জানান, ‘ঘটনার সময়ে আমি কষবা গ্রামের একটি সড়কের কাজ পরিদর্শনে যায়। পরে দেখি বিরল প্রজাতির এ প্রাণিটিকে বেধে রাখা হয়েছে। তার আগে নির্যাতনও করা হয়েছে। এ মেছোবাঘটি বেধে রাখা অপরাধ, তাই বিষয়টি নিয়ে আলোচনা করতেই তারা ছেড়ে দেয়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)