প্রতিবেদক, সরোজগঞ্জ:
সরোজগঞ্জ ছয়মাইল মিলপাড়ায় গভীর রাতে কৃষকের গোয়ালঘর থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, চুুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সরোজগঞ্জের পাশে ছয়মাইল মিলপাড়া গ্রামের নুরুল ইসলামের দুই ছেলে রফিকুল ইসলাম ও মিনারুলের গোয়ালঘর থেকে চোরেরা পৃথকভাবে দুটি গরু চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে মিনারুল ও রফিকুল ইসলাম জানান, তাঁদের গরু দুটির মূল্য ৪০ হাজার করে মোট ৮০ হাজার টাকা।
