এমপি ছেলুন ও টগরকে আন্দুলবাড়ীয়া আ.লীগের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2019-12-01 ইং
এমপি ছেলুন ও টগরকে আন্দুলবাড়ীয়া আ.লীগের সংবর্ধনা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগর টগরকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত আটটার দিকে এমপি ছেলুনের চুয়াডাঙ্গা কবরী রোডস্থ নিজ বাসভবনে ও রাত নয়টার দিকে দর্শনা ``পুরাতন রেলবাজার-সংলগ্ন এমপি টগরের নিজ বাসভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমপি ছেলুন জোয়ার্দ্দার ও এমপি টগরকে ফুলেল শুভেচ্ছা জানান আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের নবনিবাচিত কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার ও সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এস এম আশরাফুজ্জামান টিপু, যুবলীগের সাবেক নেতা মোল্লা ফখরুল হাসান টুটুল, নাজের আলী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রেজা, বিশিষ্ট ব্যবসায়ী জামিরুল খান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)