লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই

আপলোড তারিখঃ 2019-11-30 ইং
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই ছবির ক্যাপশন:
জীবননগরে ডিপিএল রাত্রীকালীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন জীবননগর অফিস: জীবননগরে ডিপিএল রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটায় দোয়ার পাড়া যুব সমাজের আয়োজনে জীবননগর পৌর শহরের দোয়ার পাড়ার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দোয়ার পাড়া যুব সমাজের শনু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিপিএল রাত্রীকালীন ক্রিকেন্ট টুর্নামেন্টের উদ্বোধন করেন জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস ওয়াহিদ বলেন, খেলাধুলা মাদক থেকে অনেক দূরে রাখে। খেলাধুলা করলে শরীর ও মন দুটি ভালো থাকে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘রাত আটটার পর আপনাদের সন্তানদের বাড়ি থেকে বের হতে দেবেন না, তাদের প্রতি আপনাদের নজর দিতে হবে। রাতে কোনো শিক্ষার্থীর বাইরে কাজ থাকতে পারে না। আপনার সন্তান কাদের সঙ্গে মেলামেশা করছে, সেদিকে খেয়াল রাখুন।’ দোয়ার পাড়া যুব সংঘের সম্পাদক লিটন মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মিঠুন মাহমুদ, চাষি রমজান, বিল্লাল হোসেন ও ফারুক হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন দোয়ার পাড়া যুব সংঘের সদস্য হোসেন আলী, সলেমান, ইমান, গফুর, বাপ্পি প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মহিবিল্লাহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)