ছবির ক্যাপশন:
ক্রীড়া প্রতিবেদক:
ঢাকা ধামরাই-এ অনুষ্ঠিত আবু সাঈদ ছাদেক ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় ধামরাই চারিপাড়া বারবাড়ীয় যুব সমিতি ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়া চক্র ও আশুলিয়া সাভার ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিদেশি খেলোয়াড় ইব্রাহিমের একমাত্র গোলে শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৬ বিদেশী খেলোয়াড় নিয়ে দল সাজানো শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে চুয়াডাঙ্গার যে সব খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন তাঁরা হলেন পুলক, সাকিব, রাজন, মামুন ও রিগো। এ ছাড়া বিদেশী খেলোয়াড় হিসেবে খেলায় অংশগ্রহন করেন ফ্রাঙ্ক, ইব্রাহিম, শেলু, মুস্তফা, ক্যাচি ও নানা। খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন ইব্রাহিম। খেলা শেষে জমকালো আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ করেন ঢাকা-২০ আসনের (ধামরাই) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। চ্যাম্পিয়ন দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ ছিলেন মুরাদ ফেরদৌস ও রেয়ান এবং ম্যানেজার ছিলেন ছোট রাসেল। এ ছাড়া দলের সঙ্গে ছিলেন শিমুল, ফয়সাল, মানিক, মামুন, রুবেল, সৌরভ, অমি, ফাহিম, আহনাব ও রিগো।
