আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-11-30 ইং
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা মোহনা বন্ধু সমিতির আয়োজনে কুইজ প্রতিযোগিতা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা মোহনা বন্ধু সমিতির আয়োজনে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় মোহনা বন্ধু সমিতির কার্যালয়ে এসব অনুষ্ঠান হয়। মোহনা বন্ধু সমিতির সভাপতি মোহাম্মদুল কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদীর গনু, সাবেক পৌর মেয়র ও জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আফিল উদ্দিন, সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ফরিদ উদ্দিন, বেলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব, আলমডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী ও আলমডাঙ্গা হার্ডওয়্যার সমিতির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা। মোহনা বন্ধু সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জোহা শাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, আল-ইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ এনামুল হক, জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শহিদুর রহমান বল্টু, সরকারি কলেজের প্রভাষক মাকসুদুর রহমান, প্রভাষক জামাল উদ্দিন, আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে মোট ৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মোট ৩০ জনকে পুরস্কৃত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)