হিজলগাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-11-30 ইং
হিজলগাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রভাস চন্দ্র সাহা ও টুআইসি এএসআই আনিসুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান হিজলগাড়ী-দর্শনা সড়কের দোস্ত বাজার-সংলগ্ন কুন্দিপুর তিন রাস্তার মোড়ে। এ সময় দুই ব্যক্তির গতিরোধ করে তঁদের দেহ তল্লাশি চালিয়ে ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন ঝিনাদহ সদর উপজেলার বাজার গোপালপুর-সংলগ্ন আটুলিয়া বাজার পাড়ার আইন উদ্দিনের ছেলে সোহাগ বিশ্বাস (২৪) ও একই গ্রামের জালাল বিশ্বাসের ছেলে সবুর বিশ্বাস ( ২৪)। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)