মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে ট্রাক উল্টে আহত ৩

আপলোড তারিখঃ 2019-11-29 ইং
মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে ট্রাক উল্টে আহত ৩ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর থেকে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই একটি ট্রাক বরিশাল যাওয়ার পথে মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের দিনদত্ত ব্রিজ নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হয়েছেন ট্রাকচালক, হেলপারসহ একজন কাঁচামাল ব্যবসায়ী। জানা যায়, গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত আটটার দিকে মেহেরপুর থেকে ছেড়ে আসা কাঁচামাল ভর্তি একটি ট্রাক রাজনগর দিনদত্ত ব্রিজের নিকট পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় আহত হন ট্রাকের চালক মীর হোসেন (৩৫), গাড়ির হেলপার রকিব হোসেন (৩৫) ও একজন কাঁচামাল ব্যবসায়ী। এ দুর্ঘটনার পর স্থানীয়রাসহ ব্রিজের নিকট অবস্থান করা মেহেরপুরের টহল পুলিশের একটি দল তাঁদের উদ্ধার করে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শী এআরবি কলেজের নৈশপ্রহরী বদরুল আলম জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়া ট ১১-৩০১৩ নম্বরের মালবোঝাই একটি ট্রাক দ্রুত চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এটি দিনদত্ত ব্রিজের নিকট পৌঁছালে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা লোকজন গুরুতর আহত হন। টহল পুলিশের একটি দল তাঁদের উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের হাসপাতালে ভর্তি করেন।’ দুর্ঘটনাকবলিত ট্রাকটি মেহেরপুর বড় বাজারের আবির ভান্ডারের বলে জানা যায়।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)