চুয়াডাঙ্গায় চুরির সময় হাতেনাতে দুই চোর আটক

আপলোড তারিখঃ 2019-11-29 ইং
চুয়াডাঙ্গায় চুরির সময় হাতেনাতে দুই চোর আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নতুন ভবনের লোহার দরজা চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছেন উপস্থিত আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের আটক করা হয়। পরে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবুল বাশার বাদী হয়ে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর কলেজ পাড়ার আব্দুল মান্নানের ছেলে সাব্বির সোহেন (২১) ও বাগান পাড়ার চান মিয়ার ছেলে একাধিক চুরি মামলার আসামি আলোচিত চোর রুবেল (২২)। এজাহার সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নতুন ভবনের তিনতলায় অভিনব কৌশলে দুই চোর ঢোকে। এ সময় ওই দুই চোর ৫০ হাজার টাকা মূল্যের একটি লোহার দরজা চুরি করে পালানোর সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা অ্যাড. ডমল্টন, আতিয়ার রহমানসহ আরও কয়েকজন চোরদের ধরে ফেলেন। আটক চোরদের মধ্যে বাগান পাড়ার রুবেল চিহ্নিত একাধিক চুরি মামলার আসামি বলেও জানায় অনেকে। পরে চোর আটকের বিষয়টি সদর থানা পুলিশকে জানালে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে আসামিদের তাঁদের হেফাজতে নিয়ে যায়। এ ঘটনায় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবুল বাশার বাদী হয়ে আটক ওই চোরদের বিরুদ্ধে একটি মামলা করেন। আটক চোরদের আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)