প্রায় সাড়ে ৯ লাখ টাকাসহ ভুয়া মেজর আটক!

আপলোড তারিখঃ 2019-11-29 ইং
প্রায় সাড়ে ৯ লাখ টাকাসহ ভুয়া মেজর আটক! ছবির ক্যাপশন:
দামুড়হুদার চ-িপুরে দুই ভাইকে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সরকারি চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার করে মোটা অঙ্করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ভুয়া মেজর পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করছে পুলশি। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজলোর র্দশনা বাসস্ট্যান্ড থেকে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। আটক শাহ জামাল মিণ্টু (৩৫) পঞ্চগড় জেলার আটুয়ারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। দামুড়হুদা উপজেলার চ-িপুর গ্রামের রফিকুল ইসলাম জানান, তাঁর দুই ছেলে বাদশা মিয়াকে মৎস অধিদপ্তরে এমএলএসএস ও হাকিম আলীকে স্বাস্থ্য বিভাগে কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়ার নাম করে শাহ জামাল মিণ্টু প্রথমে ৭ লাখ ২০ হাজার টাকা নিয়েছে এবং গতকাল বৃহস্পতিবার ৯ লাখ ৩০ হাজার টাকা নেন। পুলিশ জানায়, দামুড়হুদা চ-িপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের দুই ছেলে বাদশা (১৬) ও হাকিম (১৮) দুই ভাই। দুই ভাই পড়াশোনা করার ফাঁকে মাস ছয়েক আগে তাঁদের পরিচয় হয় প্রতারক শাহাজাহানের সঙ্গে। সে সময় ওই প্রতারক সদস্য দুই ভাইকে মন্ত্রণালয়ে চাকরি দেয়ার প্রলোভন দেখান। এ জন্য মোটা অংকের টাকা দাবি করে চাকরি নিতে হবে বলে জানান শাহাজাহান। ছেলেদের কথা শুনে গ্রামের কৃষক রফিকুল তাঁর মাঠের চাষের জমি, বাড়ির গাভী বিক্রি করে ৯ লাখ ৩০ হাজার টাকা জোগাড় করে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই প্রতারক সদস্য টাকা নিয়ে চাকরি প্রত্যাশী ওই দুই ছাত্রকে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্য দর্শনা বাজারে অবস্থান করছেন। গোয়েন্দা পুলিশের সদস্যরা কৌশলে দর্শনা বাজার থেকে টাকাসহ ওই প্রতারক সদস্যকে আটক করে। এ সময় সঙ্গে থাকা ওই দুই ছাত্রকেও উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারককে আটক করা হয়। উদ্ধার করা হয় ৯ লাখ ৩০ হাজার টাকা। সে বিভিন্ন সময়ে নিজেকে সেনা বাহিনীর মেজর পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিল। প্রকৃতপক্ষে সে সেনা বাহিনীর চাকরিচ্যুত একজন সৈনিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)