মুজিবনগরের মোনাখালীতে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদন্ড

আপলোড তারিখঃ 2019-11-29 ইং
মুজিবনগরের মোনাখালীতে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদন্ড ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বাপ্পি নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেওয়া হয়। সাজাপ্রাপ্ত বাপ্পি মোনাখালী গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাপ্পি মোনাখালী গ্রামের ঈদগাহ মাঠের পাশে গাঁজা সেবন করা অবস্থায় পুলিশ তাঁকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে সাজা দেওয়া হয়। এ সময় বিশ্বনাথপুর ক্যাম্পের ইনচার্জ এসআই এস এম হায়দার আলী সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)