খালিশপুরে গ্রাহকদের তেল কম দেওয়ায় জেল-জরিমানা!

আপলোড তারিখঃ 2019-11-29 ইং
খালিশপুরে গ্রাহকদের তেল কম দেওয়ায় জেল-জরিমানা! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এনএন ফিলিং স্টেশনে গ্রাহকদের তেল কম দেওয়ার অপরাধে ওই পাম্পের ম্যানজার হাবিবুর রহমানকে (৬০) ৬ মাসের কারাদ- ও ৬০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ দ-াদেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, খালিশপুর এনএন ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে গ্রাহকদের তেল কম দেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে চলতি বছরের ৭ এপ্রিল খুলনা থেকে বিএসটিআইয়ের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় তারা প্রতি ১০ লিটারে ১৫০ মি.লি. তেল কম দেওয়ার প্রমাণ পায়। এ অভিযোগে খুলনা বিএসটিআইয়ের পরিদর্শক আলমাস হোসেন বাদী হয়ে ম্যানেজারকে আসামি করে একটি মামলা করেন। মামলার চার্জ গঠন ও শুনানি শেষে আদালত হাবিবুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ৬০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদ- প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)