আলমডাঙ্গায় উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ

আপলোড তারিখঃ 2019-11-29 ইং
আলমডাঙ্গায় উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার প্রধান জিকে ক্যানেল (কুমার নদ) দখলমুক্তের অভিযান বন্ধের দাবিতে আলমডাঙ্গায় জিকে ক্যানেল দখল করে বসবাসকারীরা জোটবদ্ধ হয়ে বিক্ষোভ করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা ক্যানেলের পাড়ে অবস্থিত শনি মন্দিরের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল হক পিণ্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিশিষ্ট সমাজকর্মী প্রশান্ত অধিকারী, বাবুল হোসেন, মনির উদ্দীন, কামাল হোসেন, ফারুক হোসেন, দেলোয়ার হোসেন দিলু, মণি ঠাকুর, বিষ্ট, স্বপন, আমেনা খাতুন, মুক্তিযোদ্ধা শুকুরণ নেছা, আনজিরা, মজিবুল হক, রিজিয়া খাতুন, ময়না খাতুন, তারা খাতুন, নাজমা খাতুন, আলেয়া খাতুন, সালেহা খাতুন, হামিদা খাতুন, চাঁদ আলী, মহির উদ্দীন, সবদুল, লাল্টু, মোকাদ্দেস আলী, আব্দুর রাজ্জাক, রাহেন আলী, আব্দুল জব্বার, আব্দুল মান্নান ও লাল্টু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলিম, কমল প্রামাণিক, অমল প্রামাণিক, জাহাঙ্গীর, ডাবু, আয়নাল, পরিতোষ অধিকারী, মায়া অধিকারী, বিপুল কুমার, প্রেমা অধিকারী, সুজিদ দাস, দুর্লভ দাস, জোছনা দাস, সন্ধ্যা রানী, অমল দাস, কৃষ্ণ দাস, সোম প্রামাণিক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)