বিএনপির অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর নামে মামলা

আপলোড তারিখঃ 2019-11-28 ইং
বিএনপির অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর নামে মামলা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দলটির অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করে। শাহবাগ থানার ওসি আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নেন। দুপুর ২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ি ভাঙচুর করে। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি গাড়িও ভাঙচুর করা হয়। গাড়ি ভাঙচুর করতে করতে বিক্ষুব্ধ কর্মীরা সটকে পড়ে। এতে কিছু সময়ের জন্য ওই এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)