বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশে গিয়ে আ.লীগের বিরুদ্ধে নালিশ করছে

আপলোড তারিখঃ 2019-11-28 ইং
বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশে গিয়ে আ.লীগের বিরুদ্ধে নালিশ করছে ছবির ক্যাপশন:
জীবননগরের কেডিকে ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমপি ছেলুন জোয়ার্দ্দার প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার কেডিকে ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় কেডিকে ইউনিয়নের কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় বাজার-সংলগ্ন হাইস্কুলের ফুটবল মাঠে পৃথক আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর সরকারের সভাপতিত্বে কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সম্মেলনের উদ্বোধন করেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা। প্রধান বক্তা ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য রোজার ঈদের পর আন্দোলন করব, কুরবানির ঈদের পর আন্দোলন করব, পূজার পর আন্দোলন করব, একের পর এক হুমকি দিয়ে আসছিলেন। কিন্তু নেতা-কর্মীরা রাস্তায় আন্দোলন-সংগ্রামে নামেনি। তাঁরা আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিদেশে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নালিশ করছে। আমেরিকায় গিয়ে তাঁরা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির সঙ্গে তুলনা করেছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ কাটিয়ে তুলেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ হোসেন মিয়া, নজরুল মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদ্জ্জুামান লিটু ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝণ্টু। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মোহা. আব্দুল লতিফ অমল, সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দীন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা। সম্মেলনের ২য় পর্বে আব্দুস শুকুরকে সভাপতি ও কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলুকে সাধারণ সম্পাদক করে কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। অপর দিকে, বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় বাজার-সংলগ্ন হাইস্কুলের ফুটবল মাঠে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোক্তার হোসেনের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সম্মেলনের উদ্বোধন করেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা। প্রধান বক্তা ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিব স্বপ্ন দেখেছিলেন, বাংলাদেশকে সোনার বাংলা গড়ার। তাঁর বাবার রেখে যাওয়া স্বপ্নকে বাস্তবায়ন করতে তিনি দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছেন। শেখ মুজিব এক কলমের খোঁচায় ২৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। তারই হাত ধরে দেখানো পথে শেখ হাসিনা সারা দেশে একযোগে ২৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা সম্প্রতি এমপিওভূক্তকরণ করেছেন। ইলেকট্রিসিটি, ইন্টারনেট, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসাসেবা, শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই বিনা মূল্যে বই বিতরণ, ‘জমি আছে, ঘর নাই’ অতিদরিদ্রদের জন্য দুর্যোগ সহনশীল ও বাসযোগ্য বাসস্থান- ঘর নির্মাণ করেছেন। গরীব মানুষের কথা চিন্তা করে তিনি ওয়াদা করেছিলেন, ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবেন। তিনি তাঁর প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছেন। সার ও তেলের জন্য মানুষকে এখন আর লাইনে দাঁড়িয়ে সার নিতে হয় না। সাধারণ মানুষ এখন তার সুফল ভোগ করছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ হোসেন মিয়া, নজরুল মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদ্জ্জুামান লিটু ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝণ্টু। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মোহা. আব্দুল লতিফ অমল, সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দীন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা। সম্মেলনের ২য় পর্বে শেখ শফিকুল ইসলাম মোক্তারকে সভাপতি ও শেখ মহিদুল ইসলাম মধুকে সাধারণ সম্পাদক করে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)