কাউকে পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়

আপলোড তারিখঃ 2019-11-28 ইং
কাউকে পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয় ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের সমাবেশে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বিশেষ প্রতিবেদক: ‘চলো সবাই একীভূত সমাজ গড়ি’ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করা হয়। ইউকেএইড-এর অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের সমাবেশের উদ্বোধন শেষে আলোচনা পর্বে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীকে পেছনে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সব মানুষই সমান, বিশেষ করে, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সুযোগ-সুবিধার প্রতি একটু বেশি নজর দিতে হবে। তিনি প্রতিবন্ধীদের বিশেষ শিক্ষার আওতায় এনে স্বাভাবিক শিশুর পাশাপাশি এদেরকে শিক্ষার ব্যবস্থা করতে শিক্ষাপ্রতিষ্ঠানকে উৎসাহিত করেন। তিনি আরও বলেন, ‘ভিক্ষাবৃত্তিতে যেন উৎসাহিত না হয়, সেই জন্য প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিষ্ঠানকে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের ব্যবস্থা করে কর্মঠ করে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুম আহম্মেদ, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল, পরিবার পরিকল্পনার উপপরিচালক দিপক কুমার সাহা, সদর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান ও জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা খাইরুল ইসলাম। প্রত্যাশার পিআরপিডি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইউনুস আলীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। এদিকে, প্রতিবন্ধীদের সমাবেশের তৃতীয় পর্বে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ নিয়ে আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খাঁন। প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ এবং স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিয়ে আলোচনা করেন জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা খাইরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন পিআরপিডি প্রকল্পের প্রোগ্রাম অফিসার রাজীন সালমান, প্রকল্পের হিসাব রক্ষক রুবিনা খাতুন, ফিল্ড ভলিন্টিয়ারস সাজেদুল ইসলাম, সাইদুর রহমান রানা ও আব্দুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)