আলমডাঙ্গায় চুরির ১০ দিন পর গরু উদ্ধার

আপলোড তারিখঃ 2019-11-28 ইং
আলমডাঙ্গায় চুরির ১০ দিন পর গরু উদ্ধার ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে ১০ দিন পূর্বে দিন-দুপুরে গরু চুরির ঘটনা ঘটে। গত বুধবার রাতে সালিশ বৈঠকের মাধ্যমে গরু ফেরত দিয়েছে সংঘবদ্ধ গরু চোর চক্র। জানা গেছে, ১০ দিন আগে সকালে আলমডাঙ্গার গোয়ালবাড়ি গ্রামের মৃত আজমত আলীর মেয়ে স্বামী পরিত্যাক্তা আমেনা খাতুন তাঁর গাভী গরু গ্রামের ঘরের মাঠে বেঁধে দিয়ে আসেন। ওই দিন দুপুরের একটি সংঘবদ্ধ চক্র গাভীটি চুরি করে নিয়ে যায়। গত সোমবার রাতে বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করেন গ্রামবাসী। শালিস বৈঠকে গোয়ালবাড়ি গ্রামের রিকাত আলীর ছেলে ইলিয়াস গরু চুরির কথা স্বীকার করেন এবং তিনি জানান, তাঁর ভাই বাহাদুর ও তাঁর বোনাই বোয়ালমারী গ্রামের বেলালের ছেলে সুখচাঁদ এ চুরির ঘটনা ঘটিয়েছে। এ ছাড়া নতিডাঙ্গা গ্রামের ইয়ামিন নামের এক আলমসাধু চালকের আলমসাধুযোগে গরু বহন করা হয়। গত মঙ্গলবার পোড়াদহ থেকে চোরাই গরু উদ্ধার করা হয়েছে বলে গ্রাম সূত্রে জানা যায়। এলাকা সূত্রে জানা যায়, গোয়ালবাড়ি গ্রামের বাহাদুর ও বোয়ালমারী গ্রামের সুখচাঁদ এলাকার চিহ্নিত গরু চোর চক্রের সদস্য। এর আগেও এদের বিরুদ্ধে চুরির অভিযোগ আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)