ছবির ক্যাপশন:
নতিপোতা ও নাটুদাহ ইউনিয়ন আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমপি ছেলুন জোয়ার্দ্দার
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগরে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে নতিপোতা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দামুড়হুদা উপজলো আওয়ামী লীগরে যুগ্ম সাধারণ সম্পাদক ও নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন দামুড়হুদা উপজলো আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোর্য়াদ্দার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন। তিনি বাংলাদেশকে একটি সুখী-সম্মৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তারই নিরলস প্রচেষ্টয় এদেশ বর্তমানে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নরে কথা বলে শেষ করা যাবে না। জননত্রেী শেখ হাসিনার হাত ধরেই এদেশকে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ে উঠবে। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, দলে অনেক ত্যাগী নেতা-কর্মী আছেন। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতেই পারে, তবে প্রতিহিংসা পরিহার করতে হবে। পদ নিয়ে সাংগঠনকি কাজ করতে হবে।
নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর, সহসভাপতি খুস্তার জামিল, সাংগঠনকি সম্পাদক মাসুদুজ্জামান বিশ্বাস লিটু, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, দপ্তর সম্পাদক ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু এবং জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, আওয়ামী লীগের নেতা রবিউল হোসেন, জুলফিকার আলী ভট্টু, সেলিম উদ্দীন বগা, জাহিদুর রহমান মুকুল, আহম্মদে ফয়সাল, আসাদুল হক, লুকমান হাকিম, দেলোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন সুমন, দামুড়হুদা উপজলো ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপু সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আলোচনা সভা শেষে ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে জাফর আলীকে সভাপতি এবং মোমিনুল হক মোমিন মাস্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অপর দিকে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় তালসারী নি¤œ মাধ্যমকি বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত নাটুদহ ইউনয়িন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর আলীর সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস। সম্মেলনের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগর টগর, জেলা আওয়ামী লীগের সাংগঠনকি সম্পাদক মাসুদুজ্জামান বিশ্বাস লিটু, সংস্কৃতিবিষয়ক সম্পাদক হাজি সহিদুল ইসলাম ও শিক্ষাবিষয়ক সম্পাদক এস এ এম জাকারিয়া আলম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক আ. হালিম, আওয়ামী লীগের নেতা নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইয়াছনবী, আব্দুল মালেক, রেজাউল করিম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, যুগ্ম সম্পাদক শরীফ রতন, মেহেদী হাসান মিলন, কার্পাসডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বিশ্বাস মিঠু প্রমুখ।
