দামুড়হুদায় ট্রাকের চাপায় যুবকের মৃত্যু!

আপলোড তারিখঃ 2019-11-27 ইং
দামুড়হুদায় ট্রাকের চাপায় যুবকের মৃত্যু! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা শহরের অদূরে ব্র্যাকের মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাসরুল্লাহ নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল রাত ৭টা দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসরুল্লাহ (২৯) দামুড়হুদার গুলশানপাড়ার মমজেন হোসেনের ছেলে। ঘটনার পর নিহতের লাশ পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, নাসরুল্লাহ কানে হেড ফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে দামুড়হুদা ব্রাক মোড়ের রাস্তা পার হচ্ছিল। এ সময় দর্শনা দিক থেকে আসা যমুনা অটো ফ্লাওয়ার মিলস-এর কুষ্টিয়া ট- ১১-২৭৩৬ রেজিস্ট্রেশনের একটি দ্রুত গতির ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় নাসরুল্লাহ রাস্তায় পড়ে গেলে তার মাথার চাকার নিচে পিষ্ট হয় এবং সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এ ঘটনায় ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ট্রাকটি তাড়িয়ে ধরে থানা হেফাজতে নেয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ‘মঙ্গলবার রাতে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়েছে। আমরা নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি এবং ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)